গত বছরের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকীতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস পালিত হবে। এখন থেকে প্রতিবছরের ৫ আগস্ট জাতীয় দিবস হিসেবে পালনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এ ছাড়া গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি পালিত হবে বলেও জানান তিনি।
ফারুকী বলেন, 'এর উদ্দেশ্য হচ্ছে জুলাই-আগস্টের আন্দোলনের পুরো বাংলাদেশ যে রকম এক হয়েছিল, সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। অনুভূতিটা আমাদের মাঝে আছে, সেটাকে জাস্ট রিইনফোর্স করা।'
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জানান, ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, মূল ইভেন্ট শুরু হবে ১৪ জুলাই থেকে, চলবে ৫ আগস্ট পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ বেতার ও বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটি কমিটি হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন উপদেষ্টা সি আর আবরার।
'গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে এসেছে। আগে যখন টেলিভিশনগুলো লাইসেন্স দেওয়া হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে একটি পলিটিক্যাল পার্টির আইডোলজিকে সার্ভ করার জন্য দেওয়া হয়েছে। সামনে আরও যদি টিভি লাইসেন্স দেওয়া হয়, সে ক্ষেত্রে কী কী নীতিমালা থাকবে, সেগুলো উনারা পর্যালোচনা করবেন।'
শফিকুল আলম বলেন, জুলাই প্রোকলেমেশন ছাত্র-জনতার একটি দাবি। আগামী ৫ আগস্টের আগে যাতে এই জুলাই প্রোকলেমেশন ঘোষণা করা যায়, সে জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রধান রাখা হয়েছে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যারকে। আরও কয়েকজন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যারের নেতৃত্বে কাজ করবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উনারা দ্রুতই এই প্রোকলেমেশন প্রকাশ করবেন।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে