ইরান–ইসরায়েল যুদ্ধের প্রভাব

ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ও ফ্লাইট পরিচালনায় সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হওয়ার পথে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে তা নবায়ন করা সম্ভব হচ্ছে না—তাদের জন্য বিভিন্ন দেশ কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য সংশ্লিষ্ট নিয়োগকর্তা, স্পনসর বা কপিলের মাধ্যমে যোগাযোগ করে অনলাইনে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতিমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগির শেষ হওয়ার পথে, সেসব ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সরকার বলছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যাতায়াতে জটিলতা তৈরি হওয়ায় প্রবাসী কর্মীদের স্বার্থ বিবেচনায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রবাসী কর্মী, নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী নতুন নির্দেশনাও দেওয়া হতে পারে।

সরকার বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় পুরোপুরি বদ্ধপরিকর। ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে ধর্মীয় মূল্যবোধের সীমানাকে রক্ষা করতে পারলে, বাংলাদেশকে পরাজিত করার মতো কোনো শক্তি আর থাকবে না...
২ ঘণ্টা আগে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শনিবার রাত থেকেই দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে আর কোনো (লিমিটেশন) সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, ফলে পরিবহন চলাচলে কোনো ধরনের সমস্যা
৩ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে