
বিরোধী দলের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘খাল কেটে কুমির আনবেন না, এমন কাজ করবেন না, যাতে বাংলাদেশে আবার সে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’
আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের পরিণতির কথা তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এমন পরিণত যাতে আমাদের না হয়।’ এ সময় বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।
তখন বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সেদিকে আপনাদেরও খেয়াল রাখতে হবে। আপনারা তালি দিচ্ছেন, কথাটা শেষ করতে হবে। আপনাদেরও পরিণতি এ রকম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করা জুলাই জাতীয় সনদ বিএনপি বাস্তবায়ন করবে জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এর মধ্যে কোনো ‘ইফস’ বা ‘বাটস’ নাই। কিন্তু যদি জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরানোর অপচেষ্টা করা হয়, তা হবে আত্মঘাতী। আওয়ামী লীগ যেভাবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি মনে করেছিল, কেউ যদি মনে করে জুলাই সনদ নিজেদের সম্পত্তি, সেটি হবে ভুল এবং আত্মঘাতী। বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না।
বিরোধী দলের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা মুখে বলেন একত্রভাবে কাজ করার কথা। কিন্তু মুখে মধু অন্তরে বিষ রেখে লাভ হবে না।’
দেশের ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যদি একত্রভাবে কাজ না করি, তাহলে খাল কেটে কুমির আনা হবে। তাই তাদের (বিরোধী দল) আহ্বান জানাতে চাই, আমরা যেন বিরোধিতার জন্য বিরোধিতা না করি।’
জুলাই শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘একাত্তরের ৩০ লাখ, ৩ লাখ নিয়ে এখনো বিতর্ক হচ্ছে। আমরা জুলাই নিয়ে বিতর্ক করতে চাই না। ৫০ বছর, ১০০ বছর পর জুলাই নিয়ে কোনো বিতর্ক রেখে যেতে চাই না।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১৫ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩০ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে