দেশের ষষ্ঠ জনশুমারিতে প্রতিবন্ধীদের আলাদা করে গণনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি সংগঠন ‘ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশ’। ২৬টি দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করে এ সংগঠন।
আজ বুধবার অনুষ্ঠিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের ২০২১-সালের জনশুমারিতে অন্তর্ভুক্তি’ শীর্ষক এক ওয়েবিনারে এই আহ্বান জানানো হয়।
ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক ঘোষ সুবব্রত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ট্রাস্ট্রি মনসুর আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইটসেভার্স বাংলাদেশ অফিসের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর অয়ন দেবনাথ। মূল প্রবন্ধে উঠে আসে, দেশের বর্তমান প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কিত তথ্য উপাত্ত অনেক পুরোনো। ২০২১ সালের জনশুমারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা গণনার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। উপস্থাপক আগামী জনশুমারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা গণনার আইনগত বাধ্যবাধকতার ওপরেও জোর দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সরকার প্রতিবন্ধিতা বিষয়ে যথেষ্ট সংবেদনশীল। পরিকল্পনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২১-সালের জনশুমারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা গণনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন–ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশের কনভেনর ও সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারি ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক ঘোষ সুবব্রত ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্সের প্রস্তাবগুলো বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করা হয়েছে। আজ সোমবার শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবং নির্বিঘ্ন রেলযাত্রা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
ভারতে পলাতক অর্থপাচার মামলার আলোচিত আসামি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৮৩ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
৩ ঘণ্টা আগে