Ajker Patrika

ফায়ার সার্ভিসে নতুন পরিচালক মাহমুদুল হাসান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফায়ার সার্ভিসে নতুন পরিচালক মাহমুদুল হাসান
মো. মাহমুদুল হাসান। ছবি: সংগৃহীত

‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি এ পদে সদ্য বিদায়ী পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। গত রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

‎আজ মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস মিডিয়া সেল। ‎

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, লে. কর্নেল মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।‎

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস করার দাবি বিচারকদের

হরমুজ উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, কেন এই পিছু হটা

ইরানের স্কুলে এবার পরীক্ষামূলক নতুন ক্ষেপণাস্ত্র মারল যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ২১

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত