হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ৩ মার্চের মধ্যে চার দিনে ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা-পরবর্তী পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের প্রভাব পড়েছে।
বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিভিন্ন এয়ারলাইনস।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩ টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ৩ মার্চের সূচিতে থাকা আরও ৩৮টি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে। সব মিলিয়ে চার দিনে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের চারটি, গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজিরা এয়ারলাইনসের চারটি, এয়ার অ্যারাবিয়ার ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের চারটি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার ২০২৬) বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা)। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পরিকল্পিত কর্মপরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে ইশতেহারের প্রতিশ্রুতিগু
৫ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই সমর্থনের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।
৯ মিনিট আগে
ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যান চলাচলের গতি বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানান তিনি।
১৮ মিনিট আগে
সচিবালয়ে এসে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার। আজ মঙ্গলবার দুপুরের পর তাঁরা পদত্যাগপত্র জমা দেন। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
২২ মিনিট আগে