বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় থাকছেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
‘আপনি পরবর্তী মন্ত্রিসভায় থাকছেন, এমনটি শোনা যাচ্ছে’— এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘প্রশ্নই আসে না।’
মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন বলে গত কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছিল, বিএনপির নতুন মন্ত্রিপরিষদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চার সদস্যকে দেখা যেতে পারে। এর মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামও রয়েছে। নতুন মন্ত্রী পরিষদে টেকনোক্র্যাট হিসেবে জায়গা হওয়ার কথাও বলা হয়েছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে