
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪১ পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ (আইজিস ব্যাজ) প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিল্ড প্যারেড, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে অবদানের জন্য বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত আইজিস ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মো. আলী হোসেন ফকির।
অনুষ্ঠানে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুরস্কারপ্রাপ্ত সদস্যরা তাঁদের সাহস, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে বাহিনীর ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন। তিনি পুলিশ সদস্যদের দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, গত ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের দৃষ্টান্তমূলক কর্মের স্বীকৃতিস্বরূপ ৩৪১ পুলিশ সদস্যকে পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ দেওয়া হয়েছে। আইজিপি তাঁদের হাতে ব্যাজ তুলে দেন।
অস্ত্র উদ্ধারে বিভিন্ন ইউনিটকে পুরস্কার
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়। ‘ক’ গ্রুপে চট্টগ্রাম জেলা পুলিশ প্রথম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় এবং কুমিল্লা জেলা পুলিশ তৃতীয় স্থান অর্জন করে। ‘খ’ গ্রুপে কক্সবাজার জেলা পুলিশ প্রথম, কুষ্টিয়া জেলা পুলিশ দ্বিতীয় এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়। ‘গ’ গ্রুপে রাজবাড়ী জেলা পুলিশ প্রথম, মাগুরা জেলা পুলিশ দ্বিতীয় ও এপিবিএন তৃতীয় স্থান লাভ করে। ‘ঘ’ গ্রুপে র্যাব-১১, নারায়ণগঞ্জ প্রথম; র্যাব-১৫, কক্সবাজার দ্বিতীয় এবং র্যাব-২, ঢাকা তৃতীয় হয়। ‘ঙ’ গ্রুপে ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথম; তেজগাঁও বিভাগ দ্বিতীয় এবং মিরপুর বিভাগ তৃতীয় স্থান অর্জন করে।

মাদক উদ্ধারে সেরাদের স্বীকৃতি
মাদকদ্রব্য উদ্ধারে সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়। ‘ক’ গ্রুপে ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয় এবং চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় হয়। ‘খ’ গ্রুপে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রথম, কক্সবাজার জেলা পুলিশ দ্বিতীয় ও হবিগঞ্জ জেলা পুলিশ তৃতীয় স্থান অর্জন করে। ‘গ’ গ্রুপে লালমনিরহাট জেলা পুলিশ প্রথম, শেরপুর জেলা পুলিশ দ্বিতীয় এবং গাজীপুর জেলা পুলিশ তৃতীয় হয়। ‘ঘ’ গ্রুপে র্যাব-১৫, কক্সবাজার প্রথম; র্যাব-৯, সিলেট দ্বিতীয় এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ তৃতীয় স্থান লাভ করে। ‘ঙ’ গ্রুপে ওয়ারী বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথম; তেজগাঁও বিভাগ দ্বিতীয় ও মতিঝিল বিভাগ তৃতীয় হয়। ‘চ’ গ্রুপে হাইওয়ে পুলিশ প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় এবং এপিবিএন তৃতীয় স্থান অর্জন করে।
শিল্ড প্যারেড প্রতিযোগিতা
এদিকে শিল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে যৌথভাবে আট মহানগরের পুলিশ দল।। এপিবিএন দল দ্বিতীয় এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল তৃতীয় স্থান লাভ করে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১১ ঘণ্টা আগে