জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ‘ভেন্টিলেশনে’ চিকিৎসাধীন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকালে মেডিকেল বোর্ড বৈঠকে সর্বশেষ পরিস্থিতি জানাবেন।
উল্লেখ্য, দিলারা হাফিজ অনেক দিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
এদিকে একই হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসও সিসিইউতে চিকিৎসাধীন। তিনি এখন অনেকটা সুস্থ। পরিবারের সদস্যরা আশা করছেন, চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের মধ্যে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে।
উল্লেখ্য, মির্জা আব্বাসকে ১৫ মার্চ এভার কেয়ার হাসপাতাল থেকে সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনে গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কাউকে না জানিয়ে হঠাৎ পরিদর্শনে এসেছেন, যাতে চিড়িয়াখানার প্রকৃত অবস্থা বোঝা যায়।
৫ ঘণ্টা আগে
কৌশলগত যোগাযোগ এখন শাসন ব্যবস্থার একটি কেন্দ্রীয় উপাদান হয়ে উঠেছে এবং রাষ্ট্রগুলোকে ক্রমেই তাদের যোগাযোগের বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিকতার ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে...
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমালোচনা, আলোচনা বা গবেষণার নামে এমন কিছু করা বা বলা উচিত নয়, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে খাটো করে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগে
যে সকল অধ্যাদেশ নিয়ে আমরা একমত হয়েছি–অনুমোদিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ সেগুলোর মধ্যে অন্যতম। এই অধ্যাদেশটি জনস্বাস্থ্য ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ...
৬ ঘণ্টা আগে