ঢাকা: ভূমি অফিসে না গিয়ে এখন থেকে ঘরে বসে ভূমি উন্নয়ন কর, মিউটেশন ও খতিয়ানসহ ভূমি সেবার ফি দেওয়া যাবে। এ জন্য একটি অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম তৈরি করেছে ভূমি মন্ত্রণালয়।
ওই প্লাটফর্মের মাধ্যমে সেবাগ্রহীতাদের ফি নিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এবং মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ, বিকাশ ও উপায় এর সঙ্গে চুক্তি করেছে ভূমি মন্ত্রণালয়।
সচিবালয়ে আজ সোমবার এক অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস এবং চারটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে বসে সকল ফি পরিশোধ করা যাবে। চুক্তির আওতায় ইউসিবিএল হবে ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়কারী সেটেলমেন্ট ব্যাংক। মানুষ উপায়, নগদ, বিকাশ এবং অন্যান্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমির ফি দিতে পারবে।
ফি পরিশোধের পর ভূমিসেবা গ্রহীতারা কিউআর কোডযুক্ত একটি রশিদ পাবেন। উপায়, বিকাশ ও নগদ এর মাধ্যমে আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে সেটেলমেন্ট ব্যাংকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট যাবে। সেখান থেকে ই-চালানের মাধ্যমে জমা হবে সরকারি কোষাগারে।
ভূমিমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। আমাদের ডিজিটাল প্রসেসটা খুবই ইফেক্টিভ হয়েছে।
ভূমি সচিব জানান, ঘরে বসে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে রেজিস্ট্রেশন করতে হবে। জানতে হবে কে ফি দিচ্ছেন। এনআইডির সঙ্গে ভেরিফাইড করে রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছি। একই সঙ্গে সেবাগ্রহীতার সঙ্গে তার রেজিস্টার্ড মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করা হবে।
মোস্তাফিজুর জানান, ওয়েবসাইট, ডিজিটাল সেন্টার এবং কল সেন্টারে ফোন করে রেজিস্ট্রেশন করা যাবে। এরপর তিনি বিভিন্ন তথ্য জানতে পারবেন। তথ্য জানিয়ে একটা টোকেন নম্বর দেওয়া হবে। সেই নম্বর ব্যবহার করে যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
ভূমি সচিব বলেন, আমরা ই-পর্চা বা ডিজিটাল রেকর্ড রুম চালু করেছি। এক কোটি ৭৬ লাখ রেকর্ড সেখানে আছে। যে কেউ ওয়েবসাইটে গিয়ে এনআইডি দিয়ে খতিয়ান দেখতে পারবে। এই সার্ভিসটিও টেলিফোনের মাধ্যমে দেওয়ার চিন্তা করছি। একজন মানুষ ঘরে বসে ফোন করে পর্চার আবেদন দিতে পারবে। এখন ঘরে বসে ফি পরিশোধের উপায় মেলায় মানুষকে আর ভূমি অফিসে যেতে হবে না।
সেবা প্রদানকারী ও সেবাগ্রহীতার সঙ্গে দেখা না হলে দুর্নীতি ও ভোগান্তিসহ অনেক কিছু কমে যায় বলে মত দেন ভূমি সচিব মোস্তাফিজুর।

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য-প্রমাণ সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ....
১৫ মিনিট আগে
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’-এর ঘটনায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০ মিনিট আগে
১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৪ ঘণ্টা আগে