
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সমস্ত খেলাপি ঋণ আদায় করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ বুধবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, ‘যে প্রতিশ্রুতি আমরা নিয়েছি, সেগুলো পূরণ করার উদ্যোগ নিয়েছি। গত ২০ বছরে বাংলাদেশের যত টাকা ঋণ দেওয়া হয়েছে, তার মধ্যে শতকরা ৩০ ভাগ খেলাপি হয়েছে। এই পরিসংখ্যান দেখে বোঝা যায়, বিগত সরকার ব্যাংক লুট করার জন্য সহযোগিতা করেছে। আর সেই দিনের ঋণের বোঝা বহন করতে হচ্ছে এখন জাতিকে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ২০২৫-এর ৭ জানুয়ারি গায়ের জোরে নির্বাচন করা হয়েছে। লোকদের ভয় দেখানো, মিথ্যা মামলা এমনকি মন্ত্রিত্বের লোভ দেখানো হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ষড়যন্ত্র সফল হয়নি। জানুয়ারিতে জোর করে নির্বাচন করা হয়েছে, আগস্ট মাসে না খেয়ে পালিয়ে গেছে। এত অপমান ও অসম্মানজনকভাবে পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে পালিয়ে যেতে হয়নি।
উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩২ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে