
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘টাকা নিয়ে ধরা পড়া অ্যালার্মিং না, বরং ধরা পড়াটা ভালো।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে সপরিবারে ভোট প্রদানের সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন এলাকায় টাকাসহ আটকের বিষয়ে জানতে চাওয়া হলে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে টাকা ব্যবহার করতে চায় তারা সতর্ক হয়ে গেছেন। আমি শিওর যে এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না এবং কেউ যদি ভেবে থাকেন যে ভোট কিনবেন আমার মনে হয় না এবারে সেই প্রয়াস বা উদ্যোগ সফল হবে না।’
তিনি বলেন, ‘সপরিবারে ভোট দিতে এসেছি। সারা জীবন চাকরি করেছি, ভোট দেওয়ার সুযোগ হয়নি। প্রথমবারের মতো ভোট দিলাম। ভবিষ্যৎ বিনির্মাণের জন্যই আমরা কাজ করছি। ইলেকশন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।’
নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব সম্পর্কে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সোশ্যাল মিডিয়াতে যা আছে সেগুলো ভ্যারিফাই করার পরই বলা যাবে। তবে যা কিছু এই পর্যন্ত এসেছে, কমিশন পর্যন্ত আসে নাই। আসার প্রয়োজন হয় নাই, স্থানীয়ভাবেই সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এটাই চাই যে, যেখানে যা ঘটবে কেউ ঘটার কোনো প্রয়াস পেলেও যেন সঙ্গে সঙ্গে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় তথ্য ছড়ানোর ব্যাপারটা শুধু বাংলাদেশের সমস্যা না, সবখানের সমস্যা। তদুপরি আমরা সোশ্যাল মিডিয়ায় যাতে কোনো মিস ইনফরমেশন না ছড়ায় বা মিস ইনফরমেশনের পরিমাণ কমে, সে জন্য সর্বাত্মকভাবে সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। তবে আমি বলব যে, দিন শেষে যারা মূল ধারার মিডিয়া আছেন আপনারা সত্যটা প্রকাশ করেন এবং মানুষ সত্যটা জানুক।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৬ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে