
দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে ভবিষ্যতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
আজ মঙ্গলাবার (২৫ নভেম্বর) দুদকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে কেউ দুদককে প্রভাবিত করার চেষ্টা করলে বা চাপ দিতে চাইলে, যারা দুদককে চাপ দেবে আমরা তাদের নাম প্রকাশ করব।’
এ সময় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহীম এ সময় উপস্থিত ছিলেন।
দুদক এখনো নখদন্তহীন বাঘ কি না, এমন এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘দাঁত যতটা তীক্ষ্ণ হবার দরকার ছিল, ততটা তীক্ষ্ণ এখনো হয়নি। নখও পুরোপুরি গজায়নি। মাঝামাঝি একটা পর্যায়ে আছে। আমরা সেই জায়গাটি উন্নতি করার চেষ্টা করছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাইয়ে দুদক কোনো কমিটি করবে কি না এমন প্রশ্নে মোমেন বলেন, ‘নির্বাচনের সময় খুব সংক্ষিপ্ত, হলফনামা যাচাই-বাছাই বেশ সময়সাপেক্ষ। তবে গণমাধ্যমকর্মীরা যদি সহায়তা করে বা আমাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, তবে সেটি আমরা যাচাই-বাছাই করব।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৪২ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে