
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে নিয়ম ও বিধিনিষেধ মেনে চলবেন বলে আশা করে সরকার। এমনটাই জানিয়েছেন ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে চলাফেরা ও কার্যক্রম এবং বিধিনিষেধের নিয়ম মেনে চলবেন এমনটা আশা করি। কোনো দলের জন্য বিশেষ গুরুত্ব দেবেন না বলে মনে করি। যারা নির্বাচন হতে দেবে না বলে হুমকি-ধমকি দিচ্ছে, তাদের পক্ষে থাকবেন না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায় আওয়ামী লীগ। এ সময় তিনি দলীয় প্রার্থী ও নেতা-কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। বিশেষ করে নারী ভোটারদের মধ্য জাগরণ দেখা যাচ্ছে। আগামী নির্বাচন ভোটারবিহীন হবে না।’
জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র, কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে কি না, এটা তাদের বিষয়। যুক্তরাষ্ট্রসহ শতাধিক পর্যবেক্ষকের নাম নির্বাচন কমিশনে চলে এসেছে। নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল, অনেকে ভেবেছিলেন বিদেশি পর্যবেক্ষক আসবেন না। তাঁরা আসছেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জোটের আসন নিয়ে শরিকদের হতাশ করবে না আওয়ামী লীগ।’ তিনি জানান, জোটের আসন ভাগাভাগির বিষয়ে এখনো সময় আছে। ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আলোচনা করে, আসন ভাগাভাগির বিষয়ে কথা বলা যাবে। জোট ভেঙে দেওয়া হয়নি, জোট আছে বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করা হয়েছে। আজ সোমবার শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১৮ মিনিট আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবং নির্বিঘ্ন রেলযাত্রা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
৩৯ মিনিট আগে
ভারতে পলাতক অর্থপাচার মামলার আলোচিত আসামি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৮৩ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
২ ঘণ্টা আগে