
‘আমি কোনো অপরাধ করিনি। আমার সঙ্গের দুজন জঙ্গি। তাদের মালয়েশিয়ায় জেলে পাঠানো হয়েছে। আর আমাকে বাংলাদেশে পাঠানো হয়েছে।’ আদালতে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়াফেরত জাহেদ আহমেদ।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়াফেরত চার বাংলাদেশিকে। শুনানি শেষে চারজনকেই চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক মিনহাজুর রহমান।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের ডিএমপির প্রসিকিউশন বিভাগের এস আই এস এম বখতিয়ার খালেদ।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ ও মাহফুজ। তাঁরা বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার রয়েছেন। চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের পরিদর্শক কে এম তারিকুল ইসলাম আসামিদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী এমদাদুল হক বলেন, মালয়েশিয়াফেরত গ্রেপ্তার ব্যক্তিরা কোনো জঙ্গি তৎপরতায় জড়িত ছিলেন না। তাঁদের অযথা হয়রানি করার জন্যই আটক করা হয়েছে। তাঁরা এ দেশের রেমিট্যান্সযোদ্ধা। তাঁরা সম্পূর্ণ নির্দোষ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস আই এস এম বখতিয়ার খালেদ বলেন, তাঁরা জঙ্গি তৎপরতায় জড়িত হয়ে বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। তাঁদের কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশিদের সন্দেহের চোখে দেখা শুরু করেছে। এতে বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান কমবে।
এরপর বিচারক কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামিদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন আসামি জাহেদ আহমেদ বলেন, ‘আমি কোনো অপরাধ করিনি। আমার সঙ্গের দুজন জঙ্গি। তাদের মালয়েশিয়ায় জেলে পাঠানো হয়েছে। আর আমাকে বাংলাদেশে পাঠানো হয়েছে।’
জাহিদ আদালতকে আরও বলেন, ‘আমি জঙ্গি নই বলেই আমাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আমি হতদরিদ্র পরিবারের সন্তান। আমি গত আট বছর ধরে মালয়েশিয়ায় থাকি। গত আট বছরে পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি। আমি কোনো অপরাধ করিনি বলে তারা আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। আর আমি যদি অপরাধ করে থাকি, তাহলে যেকোনো সাজা দিলে আমি মাথা পেতে নেব।’
এরপর আসামি রেদোয়ান ইসলাম আদালতে বলেন, ‘আমি মালয়েশিয়া যে মেসে থাকতাম, সেখানে পুলিশ রেইড দেয়। ওই সময় পুলিশ আমার কাছে কোনো কিছুই পায়নি। ওই হোস্টেল থেকে ১১ জনকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তাদের মধ্যে পাঁচজনকে ছেড়ে দিয়েছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দুজনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছিল, তাদের মালয়েশিয়ায় জেলে পাঠিয়েছে। কিন্তু আমাদের কোনো দোষ নেই স্যার।’
অপর দুই আসামি মাহফুজ ও সোহাগ আদালতে নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ‘আমরা জঙ্গি না। জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততাও নেই। আমরা নির্দোষ।’ পরে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৩ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩৮ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে