
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাবি করেছেন, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। আজ রোববার ১৪ দিনের পুলিশি রিমান্ড শেষে তাঁকে ও অপর অভিযুক্ত আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল বলেন, ‘আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলাম না।’ তবে তাঁকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নেওয়া হয়।
৮ মার্চ বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। ফয়সালের বাড়ি পটুয়াখালীতে এবং আলমগীরের বাড়ি ঢাকায়।
এসটিএফ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুজনই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে আত্মগোপনে ছিলেন এবং সুযোগ বুঝে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তাঁরা দুজনই হাদি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিদেশে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে দুর্গম সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
৫ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ির ওপর কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার বিকেলে ঢাকা ফেরার আগে সৈকতের সুগন্ধা পয়েন্টে উচ্ছেদকৃত স্থানগুলো ঝটিকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার দিবাগত রাতে কুমিল্লায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী এই দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করার...
৯ ঘণ্টা আগে
দেশের লেভেল ক্রসিংগুলোতে নিরাপত্তা জোরদারে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হবে এবং পর্যায়ক্রমে সব ক্রসিংকে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার...
১২ ঘণ্টা আগে