
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওয়াক্ফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। এটি সম্পন্ন হলে ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনা সাবলীল ও মসৃণ হবে।
আজ শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লি সমিতি বাংলাদেশ আয়োজিত মতবিনিময় ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘ওয়াক্ফ এস্টেটের সাবলীল ব্যবস্থাপনার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই বেশ কিছু কাজে হাত দিয়েছি। ওয়াক্ফ-সংক্রান্ত মামলা শুনানির জন্য হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠিত হয়েছে।’
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ওয়াক্ফ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রাসুল (স.)-এর জামানা থেকে এ সংস্কৃতি চলে আসছে। এর মাধ্যমে জনকল্যাণ ও সেবাধর্মী কাজ হয়ে থাকে।
উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ওয়াক্ফ যাঁরা করে গেছেন তাঁদের উদ্দেশ্য ছিল অত্যন্ত মহৎ। কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানুষের সেবা, জনকল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্যই ওয়াকিফরা তাঁদের মূল্যবান সম্পত্তি ওয়াক্ফ করে গেছেন। ওয়াকিফদের মহতী উদ্যোগ যাতে ব্যাহত না হয়, সেদিকে সতর্ক থাকতে মোতাওয়াল্লিদেরকে তিনি অনুরোধ জানান।
ওয়াক্ফ প্রশাসনের সব কর্মকাণ্ড আইন-কানুনের আলোকে পরিচালিত হবে উল্লেখ করে ড. খালিদ হোসেন বলেন, ‘মোতাওয়াল্লিরা ওয়াক্ফ এস্টেটের মালিক নন, তাঁরা এটার ব্যবস্থাপক মাত্র। ওয়াক্ফ দলিল অনুসারে মোতাওয়াল্লি নিযুক্ত হবেন। এ ক্ষেত্রে যত বড় শক্তিশালীই হোক, দলিলের বাইরে কাউকে মোতাওয়াল্লি নিযুক্ত করা হবে না।’
ধর্ম উপদেষ্টা ওয়াব্ফ প্রশাসনের দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে আপ্রাণ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া, অবৈধ ও অসৎ মোতাওয়াল্লিদেরকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দেন।
মোতাওয়াল্লি সমিতির সভাপতি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। ওয়াক্ফ এস্টেটগুলোর সংকট উত্তরণে করণীয়বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারী। উপদেষ্টা মোতাওয়াল্লি সমিতির ১৪ দফা প্রস্তাবনা মনোযোগসহকারে শোনেন এবং তা যৌক্তিক বিবেচনা সাপেক্ষে বাস্তবায়নের আশ্বাস দেন।
অন্যদের মধ্যে পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক অনুষ্ঠানে বক্তব্য দেন। এতে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সফলভাবে প্রাপকের কাছে পৌঁছে দিয়ে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের...
১৯ মিনিট আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
২৪ মিনিট আগে
অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে মন্ত্রী বলেন, ‘অ্যাক্রিডিটেশনের পুরো প্রক্রিয়াকে আরও বেশি প্রয়োগযোগ্য করা হবে। যদি অন্যায়ভাবে কেউ বাদ পড়ে থাকেন, তবে নীতিমালার আওতায় তাঁদের কার্ড-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, সবকিছু প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় চলুক।’
৪৩ মিনিট আগে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণের নামে ২৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে