Ajker Patrika

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: পিআইডি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়-২০২৬ অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত