হজযাত্রী নিয়ে এ বছরের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি ৩৩০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে। প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৫ জন।
হজযাত্রীরা যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে হজে যেতে পারেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে মাতৃভূমিতে ফিরে আসতে পারেন, সেই উদ্দেশ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মো. শাহাদাত হোসেন তসলিম, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি আবদুস সালাম আরেফসহ মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অতিথিরা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে জেদ্দার উদ্দেশে যাত্রার জন্য হজযাত্রীদের বিদায় জানান।
এ বছর ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। বিমান ৫০ শতাংশ হিসেবে ৪২ হাজার ৬২৯ জন হজযাত্রী পরিবহন করবে। তবে সার্বিকভাবে ৪৬ হাজার ৮৭৬ জনকে পরিবহনের প্রস্তুতি রয়েছে। প্রি-হজে বিমান ১১৬টি ফ্লাইট পরিচালনা করবে এবং পোস্ট হজে ১২৫টি ফ্লাইট পরিচালিত হবে।
হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও হজযাত্রী পরিবহন করবে বিমান। বিমানের প্রি-হজের সময়সূচি ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত এবং পোস্ট হজের সময়সূচি ২০ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে। বিমানের নিজস্ব উড়োজাহাজ দ্বারা এবার সব হজ ফ্লাইট পরিচালিত হবে।

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যপ্রমাণ-সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ....
৩৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’-এর ঘটনায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪০ মিনিট আগে
১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে