ক্ষমতা কুক্ষিগত করা এবং ফ্যাসিস্ট রেজিম তৈরি করতে বিএনপি যথাযথ পদক্ষেপ নেওয়া শুরু করেছে। সেটাকে আমাদের প্রতিহত করতে হবে। জুলাই সনদ অস্বীকার করে যদি বাস্তবায়নের দিকে না যায়, তাহলে দেশ সংকটে পড়বে। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারলে বিএনপিও ঠিক একই রকম বিপদে পড়বে।
গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সংলাপে বক্তাদের থেকে এসব কথা উঠে আসে। ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ: আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল সংলাপ আয়োজন করে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস নামের একটি সংগঠন।
সংবিধান টিকে থাকবে জনগণের ওপর নির্ভর করে বলে মন্তব্য করেন মেজর (অব.) আক্তারুজ্জামান বলেন, গণভোট জনগণের রায়। এই রায় বাস্তবায়ন না করলে রাজপথে যাওয়া ছাড়া বিকল্প নাই।
জাতীয় সংস্কার জোটের সভাপতি মেজর (অব.) আমীন আহমেদ আফসারী বলেন, গণভোট তারা বাতিল করে, যারা জনগণকে সম্মান করে না।
ইতিহাসবিদ অধ্যাপক আকরাম আলী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকটে পড়বে। আর এই রাজনৈতিক সংকট থেকে উত্তোরণ ঘটানো আসলেই কঠিন হবে।
বাংলাদেশে এই মুহূর্তে সংসদীয় স্বৈরতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, গণভোটের ৭০ শতাংশ রায়ের থেকে বড় রায় তাদের ৫১ শতাংশ। যেখানে বিএনপি ছোট রায়, বড় রায়কে গিলে খেয়ে ফেলতে চাচ্ছে।
তরুণ আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করতে না পারলে দেশের রাজনীতিতে স্থায়ী জায়গা করে নিতে পারবে না বলে মন্তব্য করেন রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী। তিনি বলেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন ও তরুণ প্রজন্মকে ধারণ করতে না পারে, তাহলে বাংলাদেশ বিপদে পড়বে। ঠিক বিএনপিও একই রকম বিপদে পড়বে।
কী-নোট স্পিকার ছিলেন আইনজীবী শিশির মনির। তিনি বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা আছে জনগণের অভিপ্রায়ই হচ্ছে বৈধতার স্বীকৃতি। তাহলে গণভোটের বৈধতা কেন দিচ্ছে না সরকার-এই প্রশ্ন তাঁর।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী বলেন, ‘জুলাই সনদে রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে। আপনি যদি এই গণভোট মেনে নেন, সেই মোতাবেক সংশোধন করেন, তাহলে রাজনৈতিকের পাশাপাশি আইনও মানা হলো।’
তিনি বলেন, এই সরকার যে ক্ষমতায় গেল তার রাজনৈতিক একটা ভিত্তি লাগবে। সেই ভিত্তিটা কি? সেই ভিত্তিটা হল সনদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস (এনডিজে)-এর প্রধান নির্বাহী ব্রি. জে. (অব.) হাসান নাসির। ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসান, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক রুবি আমাতুল্লাহ প্রমুখ।

‘আমি সংসদের সচিবকে নির্দেশ দিয়েছি তদন্ত করে প্রকৃত সত্য জানানোর জন্য। রাষ্ট্রের সর্বোচ্চ এই সংসদে বারংবার বিভ্রাট রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক...
৭ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন...
১৯ মিনিট আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সহধর্মিণী মরহুমা দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় আজ রোববার (৫ এপ্রিল) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের মসজিদে এই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
২৮ মিনিট আগে
সাউন্ড সিস্টেমের কারিগরি ত্রুটি বা মাইক বিভ্রাটের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে পরে সেই অধিবেশন পুনরায় শুরু হয় ১ ঘণ্টা ১৮ মিনিট পর। আজ রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ৪০ মিনিট মুলতবির ঘোষণার...
৩৭ মিনিট আগে