
দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দৈনিক ১৭ হাজার টন বর্জ্য উৎপাদিত হয় উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, এসব বর্জ্যকে রিসাইক্লিনের মাধ্যমে দূষণ রোধসহ সম্পদে রূপান্তর করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ উদ্যোগ নিয়েছে। এর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেও জানান তিনি।
আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নোয়াখালী-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সিটি করপোরেশনগুলোর উৎপাদিত মোট বর্জ্যের ৩৯ শতাংশ বর্জ্য ঢাকা শহরে (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন) উৎপাদিত হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণে ৩ হাজার ২১৩ টন এবং উত্তরে ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৬০০ টন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের অর্থায়নে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ডব্লিউটিই পাওয়ার প্ল্যান্ট নর্থ ঢাকা প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আমিন বাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসিনারেশন প্ল্যান্ট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ঢাকা দক্ষিণের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ছয়টি প্রস্তাবের যাচাই-বাছাই চলছে বলে জানান মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বর্জ্য বিদ্যুৎ উৎপাদনের ১৩টি প্রস্তাব বিদ্যুৎ বিভাগে প্রেরণ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পরে চারটি প্রতিষ্ঠানের প্রস্তাব নির্বাচন করা হয়েছে। বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন ব্যতীত অন্যান্য সব সিটি করপোরেশন থেকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রাপ্ত প্রস্তাবগুলোর যাচাই-বাছাই কার্যক্রম চলমান আছে।
তাজুল ইসলাম জানান, মেডিকেল বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ইনসিনারেশন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল ইনসিনারেটর স্থাপনের জন্য ওয়েস্ট কনসার্ন নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ স্বাক্ষর করা হয়েছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৩ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩৮ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে