রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। অন্যথায় জমির মালিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মিলিত হয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছে তারা। আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান।
সংবাদ সম্মেলনে ওয়াহিদুজ্জামান বলেন, ‘নতুন ড্যাপে যে বৈষম্য তৈরি হয়েছে, তাতে ঢাকাসহ দেশের বড় শহরগুলোর জমির মালিকেরা ক্ষোভে ফুঁসছেন। আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি, চিঠি দিয়েছি, নতুন প্রস্তাবনা দিয়েছি। তারা বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের আর কোনো পথ খোলা নেই। যদি ১৫ দিনের মধ্যে সমাধান না আসে, তাহলে কঠোর আন্দোলনে যাব।’
রিহ্যাব সভাপতি বলেন, ২০০৮ সালে জারি করা ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালার মাধ্যমে খাল-বিল সংরক্ষণ ও সড়ক সম্প্রসারণের ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু নতুন ড্যাপে সেই নিয়ম শিথিল করা হয়েছে, যা নগরপরিকল্পনার জন্য মারাত্মক হুমকি। তিনি বলেন, ‘নতুন ড্যাপ বাস্তবায়িত হলে রাজধানীর ৮০ শতাংশ এলাকা অপরিকল্পিত রয়ে যাবে। ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) কমিয়ে দেওয়ার ফলে জমির মালিকেরা ভবন নির্মাণে নিরুৎসাহিত হচ্ছেন, ফলে অনেক এলাকা জরাজীর্ণই থেকে যাবে।’
সংবাদ সম্মেলনে রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাস, ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, আব্দুর রাজ্জাক, প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লাবিব বিল্লাহ, রিহ্যাব পরিচালক দেওয়ান নাসিরুল হক, মো. কামরুল ইসলাম, এ এফ এম উবায়দুল্লাহ, মো. হারুন অর রশিদ, মো. আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে