ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতার পর তাঁকেসহ ১১ জন প্রধানমন্ত্রী পেয়েছে বাংলাদেশ। যদিও এই ১১ জনের দায়িত্বের মেয়াদ ছিল ভিন্ন ভিন্ন।
জেনে নেওয়া যাক, দেশের নির্বাহী বিভাগের শীর্ষপদ প্রধানমন্ত্রীর দায়িত্ব কে কে পালন করেছেন—
১. তাজউদ্দীন আহমদ: সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাজউদ্দীন আহমদ। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তাঁর নেতৃত্বে শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর পরাজয়ের পর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এরপর ১৯৭২ সালের ১২ জানুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশ সরকার। ওই দিনই শেষ হয় প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদের দায়িত্বকাল। তিনি ৮ মাস ২৬ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২. শেখ মুজিবুর রহমান: স্বাধীন বাংলাদেশের সরকারের যাত্রা শুরু ১৯৭২ সালের ১২ জানুয়ারি। ওই দিন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত হয় নতুন মন্ত্রিসভা। আর তিনি হন বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় প্রধানমন্ত্রী। তিনি ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্বকাল ছিল ৩ বছর ১৩ দিন।
৩. মুহাম্মদ মনসুর আলী: বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে মুহাম্মদ মনসুর আলী ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। ওই বছরের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানে পদচ্যুত হওয়ার আগপর্যন্ত তিনি ৬ মাস ২১ দিন দায়িত্ব পালন করেছেন।
৪. শাহ আজিজুর রহমান: ১৯৭৯ সালের ১২ মার্চ মশিউর রহমানের মৃত্যুতে শূন্য হওয়া প্রধানমন্ত্রীর পদ ফাঁকা ছিল ওই বছরের ১৫ এপ্রিল পর্যন্ত। এরপর দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাহ আজিজুর রহমান। ১৯৮২ সালের ২৪ মার্চ পর্যন্ত তিনি ২ বছর ১১ মাস ৯ দিন দায়িত্ব পালন করেন।
৫. আতাউর রহমান খান: বিপথগামী সেনাসদস্যদের আক্রমণে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর ক্ষমতা দখল করেন জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ১৯৮৪ সালের ৩০ মার্চ দেশের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে আতাউর রহমান খানকে নিয়োগ করেন। ৯ মাস ২ দিন দায়িত্ব পালন করে আতাউর রহমান খানকে ১৯৮৫ সালের ১ জানুয়ারি সরে যেতে হয়।
৬. মিজানুর রহমান চৌধুরী: ১৯৮৬ সালের ৯ জুলাই দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিজানুর রহমান চৌধুরী। ১ বছর ৮ মাস ১৮ দিন দায়িত্ব পালন করে ১৯৮৮ সালের ২৭ মার্চ সরে যেতে হয় তাঁকে।
৭. মওদুদ আহমদ: দেশের সপ্তম প্রধানমন্ত্রী ছিলেন মওদুদ আহমদ। ১৯৮৮ সালের ২৭ মার্চ তিনি দায়িত্ব গ্রহণ করেন। ১ বছর ৪ মাস ১৬ দিন দায়িত্ব পালনের পর ১৯৮৯ সালের ১২ আগস্ট তাঁকে সরে যেতে হয়।
৮. কাজী জাফর আহমেদ: দেশের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮৯ সালের ১২ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন। গণ-আন্দোলনে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর তাঁরও প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা থেমে যায়।
৯. খালেদা জিয়া: ১৯৯১ সালে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ওই বছরের ২০ মার্চ যাত্রা শুরু করে নতুন একটি সরকার। সেই সরকারের প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। এর মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডও গড়েন তিনি। এরপর তিনি আরও দুই দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে তিনি ১০ বছর ২৯ দিন দেশকে নেতৃত্ব দিয়েছেন।
১০. শেখ হাসিনা: ১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। তিনি প্রথম মেয়াদে ৫ বছর ১৯ দিন এবং ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় ফিরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছাড়ার আগ পর্যন্ত ১৫ বছর ৭ মাস দায়িত্ব পালন করেছেন।
১১. তারেক রহমান: বাংলাদেশের সরকার পরিচালনা করেছে এমন পরিবারের দ্বিতীয় প্রজন্মের প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে তিনি ১৭ বছর লন্ডনে থাকতে বাধ্য হয়েছেন। গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। এর পাঁচ দিনের মাথায় ৩০ ডিসেম্বর মারা যান তাঁর মা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে