কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে এলাকা থেকে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের (আইএলএস) কয়েক কোটি টাকা মূল্যের তার চুরির ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে সংঘটিত এ ঘটনা গতকাল শনিবার প্রকাশ্যে আসে। আজ রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তর কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, বিমানবন্দরের রানওয়ে এলাকায় স্থাপিত আইএলএসের তার কয়েক দিন আগে চুরি হয়। ঘটনার পরপরই বিষয়টি প্রকাশ না করে বিমানবন্দর কর্তৃপক্ষ তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। শনিবার ঘটনাটি প্রকাশ্যে এলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
বেবিচকের উচ্চপদস্থ কর্মকর্তা একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, চুরির ঘটনার পরও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর দপ্তরকে জানায়নি। পরে বিষয়টি জানাজানি হলে সদর দপ্তর থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) হলো একটি গুরুত্বপূর্ণ রেডিও নেভিগেশন ব্যবস্থা, যা কুয়াশা বা প্রতিকূল আবহাওয়ার সময় বৈমানিকদের নিরাপদে রানওয়েতে বিমান অবতরণে সহায়তা করে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২২ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে