
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬৫ উপজেলা নির্বাচনের তফসিল আগামী ১ এপ্রিল (সোমবার) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সেদিন কমিশনের ৩০তম সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ১ এপ্রিল ঘোষণা করা হবে।
অশোক কুমার বলেন, ১ এপ্রিল কমিশন সভায় এই ধাপের মনোনয়ন দাখিলসহ অন্যান্য তারিখ নির্ধারণ করা হবে। এ ছাড়া কোনো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কি না, বা করলেও কতটিতে ইভিএম এবং কতটিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে—সে বিষয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।
২১ মার্চ প্রথম ধাপে ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম ধাপের ১৫২টি উপজেলার মধ্যে ইভিএমে মাধ্যমে ২২টি উপজেলায় এবং ১৩০টিতে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
যেহেতু প্রথমাবের মতো অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে কমিশন। তাই কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য ইতিমধ্যে প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কমিশন। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পুরো নির্দেশনা ইসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ধাপে ২৯ মে ১১১ ও চতুর্থ ধাপে ৫ জুন ৫২টি উপজেলায় ভোট হবে। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে