
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও দৃষ্টিশক্তি হারানো চার জুলাই যোদ্ধাকে পরিবারসহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাঠিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৬১ ফ্লাইটে তাঁরা জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আহত ও দৃষ্টিশক্তি হারানো ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোট ২২ জনকে সৌদি আরবে ওমরাহ পালনের জন্য পাঠানোর উদ্যোগ নেয় বেসামরিক বিমান মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছেন ১১ জন দৃষ্টিশক্তি হারানো জুলাই যোদ্ধা ও তাঁদের সহায়ক ১১ জন।
আজকের এই যাত্রায় প্রথম ধাপে মোট আটজন, চারজন যোদ্ধা ও তাঁদের চারজন পরিবারের সদস্য, সৌদি আরবের উদ্দেশে রওনা হন। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস এবং স্কাই ক্যাপিটাল এয়ারলাইনস লিমিটেড যৌথভাবে এই সফরের সব আয়োজন সম্পন্ন করেছে।
সূচি অনুযায়ী, তাঁরা সৌদি আরবে মোট ৯ দিন অবস্থান করবেন। এর মধ্যে মক্কার হোটেল ওয়েস্টার্নে ১৪ অক্টোবর পর্যন্ত (পাঁচ দিন) এবং মদিনার হোটেল কুবা রোডে ১৮ অক্টোবর পর্যন্ত (চার দিন)।
ওমরাহযাত্রী জুলাই যোদ্ধাদের বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
১৮ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
২৬ মিনিট আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
৪১ মিনিট আগে
ডিপ্লোমেটিক (কূটনৈতিক) এলাকার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নিয়মিত বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে