রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড ডেটা প্যাকেজের দাম কমিয়েছে। আজ শুক্রবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড তাদের ব্যান্ডউইডথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। উক্ত ভাড়া হ্রাসের সুবিধা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে টেলিটক তার বিদ্যমান অধিকাংশ ডেটা প্যাকেজের দাম ১০ শতাংশ কমাচ্ছে, যা ঈদের দিন থেকে কার্যকর করা হবে এবং তা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বলবৎ থাকবে। আশা করা যাচ্ছে, ডেটা ট্যারিফ হ্রাসের ফলে মোবাইল ডেটা গ্রাহকসংখ্যা বাড়বে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগসেবা পৌঁছানোর জন্য হাওর ও দ্বীপাঞ্চলে টেলিটক নেটওয়ার্ক বিস্তার করেছে। দেশে ফোর-জি প্রযুক্তির বিস্তার ও ফাইভ-জি প্রযুক্তি চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে; যা ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-গভর্ন্যান্স ও ই-কমার্স খাতে টেলিটকের অবদান ক্রমেই বাড়ছে। সম্প্রতি সাবমেরিন কেব্ল কোম্পানি ব্যান্ডউইডথ খরচ কমানোর ফলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও বাড়বে এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য-প্রমাণ সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ....
২৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’-এর ঘটনায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
২৯ মিনিট আগে
১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৪ ঘণ্টা আগে