
পাট চাষে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে মিসর। বাংলাদেশের বীজ ও টেকনোলজি নিয়ে মিসরে পাট চাষ করতে আগ্রহ প্রকাশ করেছে সে দেশের সরকার।
আজ বুধবার বিকেলে সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান মিসরের রাষ্ট্রদূত ওমর মাহি এলদিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী আব্দুস শহীদ।
আজ সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের কয়েকজন কৃষিবিদ। এরপর বৈঠক হয় মিসরের রাষ্ট্রদূতের সঙ্গে। শেষে কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়। বাংলাদেশের বিভিন্ন পণ্য রপ্তানির সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা।

চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
১৯ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
২৭ মিনিট আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
৪২ মিনিট আগে
ডিপ্লোমেটিক (কূটনৈতিক) এলাকার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নিয়মিত বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে