আগামী ১৪ মে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নিবন্ধিত ভোটারযোগ্য ব্যক্তিদের (যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে) অন্তর্ভুক্ত করে এই তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে ২০ এপ্রিল খসড়া তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, ১৫ এপ্রিল খসড়া তালিকার পিডিএফ সিএমএস পোর্টালে আপলোড করা হবে। ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা জনসাধারণের জন্য প্রকাশ করা হবে। ৩ মে নাম অন্তর্ভুক্তকরণ, বাদ দেওয়া, স্থানান্তর বা সংশোধনের আবেদনের শেষ তারিখ। ৬ মে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তির শেষ সময়। ১০ মে নিষ্পত্তিকৃত আবেদনের তথ্য সন্নিবেশ করার শেষ তারিখ। ১৪ মে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
নির্বাচন কমিশন জানিয়েছে, মুদ্রিত খসড়া তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। তালিকায় কোনো যোগ্য ব্যক্তির নাম বাদ পড়লে বা মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত থাকলে তা সংশোধনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এছাড়া লিঙ্গ পরিবর্তন বা ধর্ম সংক্রান্ত তথ্যসহ অন্যান্য ভুল সংশোধনেরও সুযোগ থাকবে।
জনগণকে সচেতন করতে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় ক্যাবল অপারেটর ও সাংবাদিকদের মাধ্যমেও বিষয়টি প্রচার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।
সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে নাগরিকেরা তাদের ভোটার সংক্রান্ত যেকোনো তথ্য যাচাই ও সংশোধন করতে পারবেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩২ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে