
২০২৪ সালে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো বাড়তি নজরদারিতে আছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত অভিযোগগুলোর তদন্ত করা এবং দোষীদের বিচারের আওতায় আনা।
গতকাল শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থা বাংলাদেশ সরকারকে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে ওঠা গুম ও নির্যাতনের অভিযোগ তদন্ত করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গাজীপুরে গত ১৯ জানুয়ারি ব্যবসায়ী মোহাম্মদ রবিউল ইসলামের মৃত্যু, সাতক্ষীরায় গত ২৩ জানুয়ারি সাংবাদিক রঘুনাথ খাঁকে তুলে নিয়ে নির্যাতন এবং ঢাকার হাতিরঝিল থেকে ২৯ জানুয়ারি তুলে নিয়ে আইনজীবী আবু হোসেন রাজনকে এক সপ্তাহ আটকে রাখার ঘটনায় ডিবি পুলিশ যুক্ত ছিল।
সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বিবৃতিতে বলেন, গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে এর আগে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, গুম ও নির্যাতনের অভিযোগ করেছে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো।
অবশ্য গোয়েন্দা পুলিশ অভিযোগগুলো এরই মধ্যে অস্বীকার করেছে।
হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিটি নিখোঁজের ঘটনা তদন্ত করা হয়। কেউ বললেও করা হয়, না বললেও করা হয়। আইনগতভাবে যা যা করার প্রয়োজন, তা করা হয়। অতীতেও করা হয়েছে, ভবিষ্যতেও করা হবে।’

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে