
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় তিনি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারের প্রত্যাশা জানান।

পাকিস্তান হাইকমিশনের ভ্যারিফায়েড ফেসবুক পেজে আজ রোববার রাতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতে ড. খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য ড. খলিলুর রহমান ও শামা ওবায়েদ ইসলামকে অভিনন্দন জানান পাকিস্তান হাইকমিশনার। এ সময় তিনি শিক্ষা, যোগাযোগ, বাণিজ্য, কৃষি, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধান ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পৃথক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও দুই দেশের মধ্যে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের কথা বলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩৭ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে