জাহাজ ও কনটেইনার সংকটে তৈরি পোশাক রপ্তানি নিয়ে অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁরা জাহাজ ও কনটেইনারের বৈশ্বিক সংকট কাটাতে সম্ভাব্য করণীয় নিয়ে নিজেরা আলোচনা করেছেন এবং সরকারকেও বেশ কিছু প্রস্তাব দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সমস্যার দ্রুত সমাধানে তাঁরা চট্টগ্রাম বন্দরে ১০টির বদলে ১২টি জাহাজের পণ্য খালাসের সুযোগ চান।
একই সঙ্গে বেসরকারি আইসিডিতে পোশাকবোঝাই কনটেইনারের একটি অংশ আপাতত চট্টগ্রাম বন্দরে রাখার সুযোগও চান। পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও এর সঙ্গে জড়িত কয়েকটি ব্যবসায়ী ও সেবাদাতা প্রতিষ্ঠানের নেতারা গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে বিজিএমইএর অস্থায়ী কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন। আজ বুধবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত আরেকটি জরুরি বৈঠকে এসব প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে বলে বৈঠক সূত্র জানায়।
এ ব্যাপারে বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিজেরা বসেছি এবং আলোচনা করেছি। আসলে এটা বৈশ্বিক সমস্যা। তারপরও নিজেরা যতটুকু সম্ভব এ সমস্যার সমাধানে কী করা যায়, তা নিয়ে কথা বলেছি।’ তিনি জানান, ‘একদিকে কনটেইনার ও জাহাজ সংকটে পণ্য পাঠানো যাচ্ছে না, অন্যদিকে ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। আগে আমেরিকাতে ৪০ ফুটের একটি কনটেইনার পাঠাতে খরচ হতো সর্বোচ্চ ৩ হাজার ডলার। আর এখন তা লাগছে ১২ থেকে ১৫ হাজার ডলার। আর ইউরোপে তা লাগছে ১০ থেকে ১২ হাজার ডলার।’
মোহাম্মদ হাতেম বলেন, বর্তমানে ৪০ ফুটের কনটেইনারের বেশি সংকট চলছে। সাধারণত এসব কনটেইনারেই পোশাক রপ্তানি করা হয়। আমাদের প্রায় ১৪ হাজার পোশাকবোঝাই কনটেইনার এ মুহূর্তে বেসরকারি আইসিডিতে পড়ে রয়েছে। সেখানে ঢোকানোর জায়গা নেই।
এদিকে, জাহাজ ও কনটেইনার সংকটে রপ্তানি অচলাবস্থার বিষয়ে আজ সকালে জরুরি বৈঠক ডেকেছে নৌপরিবহন মন্ত্রণালয়। জাহাজ ও কনটেইনার সংকটে তৈরি পোশাক রপ্তানি নিয়ে অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁরা জাহাজ ও কনটেইনারের বৈশ্বিক সংকট কাটাতে সম্ভাব্য করণীয় নিয়ে নিজেরা আলোচনা করেছেন এবং সরকারকেও বেশ কিছু প্রস্তাব দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সমস্যার দ্রুত সমাধানে তাঁরা চট্টগ্রাম বন্দরে ১০টির বদলে ১২টি জাহাজের পণ্য খালাসের সুযোগ চান

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে