
৭৫ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে আলোচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ওরফে এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন এস আলমের ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির, সাবেক উপ-কর কমিশনার আমিনুল ইসলাম এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত কর্মকর্তা।
ব্যাংক কর্মকর্তার মধ্যে রয়েছেন—সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন, শাখাপ্রধান মুহাম্মদ আমির হোসেন, সাবেক এসএভিপি মো. আহসানুল হক ও রুহুল আবেদীন, কর্মকর্তা শামীমা আক্তার, মো. আনিস উদ্দিন ও গাজী মুহাম্মদ ইয়াকুব।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, আসামিরা পরস্পরের সহায়তায় জালিয়াতির মাধ্যমে ভুয়া পে-অর্ডার তৈরি করে তা বৈধ হিসেবে ব্যবহার করেন। ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য ১২৫ কোটি টাকার কর দেওয়ার কথা থাকলেও তাঁরা মাত্র ৫০ কোটি টাকা পরিশোধ করেন। ফলে ৭৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয় সরকারের।
দুদক তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪০৯, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা অনুমোদন করে।
গত বছরের অক্টোবরে আয়কর নথিতে সুবিধা দেওয়ার অভিযোগে তিন কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর তদন্ত শুরু করে দুদক।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে