
চীন ও পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত এবং অর্থনীতিবিদ লুৎফে সিদ্দিকী এই অবস্থান ব্যক্ত করেছেন। তিনি এমন এক সময়ে এই অবস্থান ব্যক্ত করেছেন, যখন বাংলাদেশের সঙ্গে নিকট প্রতিবেশী ভারতের সম্পর্ক কিছুটা তিক্ত।
লুৎফে সিদ্দিকী বলেন, ‘আমরা চীন ও বাংলাদেশের মধ্যে আরও বেশি সংযোগ দেখতে চাই।’ ভারত-বাংলাদেশ ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ মিত্র হলেও, এখন বাংলাদেশ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে খুবই উৎসাহী। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় চলতি সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীন সফরে গেছেন।
লুৎফে সিদ্দিকী আরও বলেন, ‘আমরা আরও বেশি দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ব। আজকের দিনে বহুপাক্ষিকতাই মূলমন্ত্র।’ তিনি চীনের কাছ থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ আশা করছেন। নবায়নযোগ্য জ্বালানি এবং সৌর বিদ্যুতের মতো খাতগুলোতে চীনের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও তিনি উল্লেখ করেন।
তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক বেশ তিক্ত। ঢাকা চায় ভারত নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাক। কিন্তু ভারতীয় কর্মকর্তা ও সংবাদমাধ্যমগুলোর অভিযোগ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেছেন। তবে তা সম্পর্ক পুনর্গঠনের জন্য যথেষ্ট নাও হতে পারে।
এদিকে, বাংলাদেশ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে লড়াই করছে। গত বছর ছাত্র-জনতার আন্দোলনের ফলে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। তারপর থেকেই অন্তর্বর্তী সরকার এখনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে যাচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে জোরেশোরে প্রস্তুতি চলছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য-প্রমাণ, গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি আরবি ভাষায় অনুবাদ করা হচ্ছে। প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব নথি...
১৭ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা অংশ নিতে পারবেন কি না তা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান। তবে স্থানীয় সরকার..
১ ঘণ্টা আগে
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির পুনর্গঠন করেছে সরকার। স্থানীয় সরকারমন্ত্রীকে সভাপতি করে এই কমিটি পুনর্গঠন করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
১ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
২ ঘণ্টা আগে