Ajker Patrika

৯৯৯-এ ৭ কোটির বেশি ফোনকল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
৯৯৯-এ ৭ কোটির বেশি ফোনকল

জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত ৭ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪০২টি ফোনকল এসেছে।

আজ সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের যেকোনো প্রান্ত থেকে পুলিশি সহায়তা, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স সেবা পাওয়ার জন্য নাগরিকেরা ৯৯৯ নম্বরে কল করতে পারে।

দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকা এই সেবার মাধ্যমে দুর্ঘটনা, অপরাধ, অগ্নিকাণ্ড, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত