তৃতীয় দফায় উপহার হিসেবে বাংলাদেশকে দেওয়া চীন সরকারের আরও ১০ লাখ টিকা আসছে আজ। এরই মধ্যে দেশটির তিয়ানজিন বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিনোফার্মের টিকাগুলো নিয়ে রওনা দিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ টিকাগুলো ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
আজ ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তাঁর ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশি ভাই–বোনদের জন্য চীন সরকারের উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ টিকা ঢাকায় আসছে। সন্ধ্যায় টিকাগুলো ঢাকায় পৌঁছাবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে সরবরাহের জন্য প্রস্তুত টিকার কয়েকটি ছবি পোস্ট করে বিষয়টি জানানো হয়।
দুই ধাপে বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার পাঠিয়েছে চীন। এছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে দেশটি থেকে এখন পর্যন্ত ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটির সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ৭০ লাখ ডোজ এসেছে। আগামীকাল শনিবার আরও ১০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।
সবমিলিয়ে চীন থেকে এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৮০১ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
এদিকে, সংকট কাটাতে সিনোফার্মের কাছ থেকে আরও ৬ কোটি ডোজ টিকা কিনতে চায় সরকার। এরই মধ্যে সেই প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা। দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। সেই হিসাবে দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে টিকাকরণ করতে হবে। এ জন্য প্রয়োজন ২৭ কোটি ৬৫ লাখ টিকা। এখন পর্যন্ত পাওয়া গেছে ২ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ৯২০ ডোজ টিকা।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে