
ঢাকা: সৌদি আরবে কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং সংক্রান্ত জটিলতা দুর হয়েছে। দেশটিতে যেতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের হোটেল বুকিংয়ের জন্য সরকার ৩০০ ট্রাভেল এজেন্টকে ঠিক করে দিয়েছে। আর হোটেল বুকিংয়ের জন্য এসব ট্রাভেল এজেন্ট সর্বোচ্চ দুই হাজার টাকা ফি নিতে পারবে। আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, সৌদি এয়ারলাইন্সের আর্থিক ও সফটওয়্যার চ্যানেলের মাধ্যমে সৌদি এয়ারের তালিকাভুক্ত তিন শত এর বেশি স্থানীয় ট্রাভেল এজেন্ট সৌদি আরবের হোটেল বুকিং করতে পারবে। এতে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সমস্যা দূরীভূত হলো।
তা ছাড়া গত ২০ মে থেকে যেসব প্রবাসীরা হোটেল বুকিং এর কারণে ফ্লাইট ধরতে পারেননি, তাদেরকে বিনা অর্থে পুনরায় টিকিট ইস্যু করতে সম্মত হয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। টিকিটের তারিখ পরিবর্তনের বা রি ইস্যুর জন্য কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স অফিস এর পাশাপাশি ট্রাভেল এজেন্ট থেকেও করা যাবে।
এ ছাড়া এখন থেকে যারা সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্স যাওয়া আসার টিকিট ক্রয় করে দেশে আসবেন, তাঁরা টিকিট রি-কনফার্ম বা তারিখ পরিবর্তনের জন্য ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ অন্যান্য শহরে অবস্থিত তালিকাভুক্ত ট্রাভেল এজেন্ট থেকে করতে পারবেন। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকার কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসে আসার প্রয়োজন নেই।
উল্লেখ্য, হোটেল বুকিং এর জন্য ট্রাভেল এজেন্টগুলো সর্বোচ্চ দুই হাজার এবং টিকিট রি-ইস্যুর জন্য সর্বোচ্চ পাঁচশত টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, মহামারি করোনার বিস্তার ঠেকাতে সৌদি সরকার কর্তৃক গত ১৭ মে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা জারি করে। যা ২০ মে থেকে কার্যকর হয়। সে অনুযায়ী যেসব বিদেশি কর্মীরা নিজ দেশে দুই ডোজ করোনার টিকা গ্রহণ করেনি বা সৌদি আরবে থাকাকালীন এক ডোজ টিকা গ্রহণ করেনি তাদেরকে সৌদি আরবে গমন করতে হলে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট হোটেলগুলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করতে হবে।
এতে দেশে ছুটিতে আসা সৌদি আরব প্রবাসীরা মারাত্মক আর্থিক সংকটের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নানাবিধ কারণে হোটেল বুকিং করতে পারছিলেন না। বিশেষ করে যেহেতু হোটেল বুকিং এর সময় পুরো টাকা পরিশোধ করতে হয়। প্রবাসী কর্মীদের বেশির ভাগেরই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড না থাকায় কোনোভাবেই হোটেল বুকিং করতে পারছিলেন না। প্রবাসীদের এ সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেও হোটেল বুকিং করতে পারছিলেন না প্রবাসীরা। এরই প্রেক্ষিতে প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করে।
উক্ত টিম সৌদি এয়ারলাইন্স এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস বাংলাদেশ (আটাব) এর সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে এ সমস্যার সমাধান করতে সম্মত হয়েছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে