
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আজ বৃহস্পতিবার বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। কপ-২৯ গ্লোবাল ক্লাইমেট কনফারেন্সে দেশটির রাজধানী বাকুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট আলিয়েভ এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট জানান, আগামী বছরের শুরুর দিকে আজারবাইজানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। এই সফরে উভয় দেশের মধ্যে ব্যাপক পরিসরে সম্পর্ক স্থাপনের সম্ভাবনাগুলো খতিয়ে দেখা যায়। আলিয়েভ বলেন, তাঁর দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং ঢাকা শহরে একটি স্থায়ী দূতাবাস খোলার বিষয়ে ভাবছে। কারণ, উভয় দেশের মধ্যে বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
প্রেসিডেন্ট আলিয়েভ বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের প্রশংসা করে বলেন, তিনি গত কয়েক মাস ধরে বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন। তিনি উল্লেখ করেন, আজারবাইজানে যুবকদের জন্য একটি আত্ম-কর্মসংস্থান কর্মসূচি চলছে, যা ড. ইউনূসের ধারণা থেকে অনুপ্রাণিত।
এ সময় আজারবাইজানের প্রেসিডেন্ট ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করবে। তিনি বলেন, ‘আপনার কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং, তবে আমি জানি, আপনি সেই ব্যক্তি যিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।’ প্রেসিডেন্ট আলিয়েভ জানান, তাঁর দেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটাল সেবা চালু করেছে এবং তাদের ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা বাংলাদেশকে জানাতে আগ্রহী।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্য, জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক এবং বড় আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বাড়লে উভয় দেশই সমৃদ্ধি লাভ করতে পারে।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ দেশগুলোতে আরও বেশি বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া উচিত। সাম্প্রতিক বছরগুলোতে শত শত বাংলাদেশি আজারবাইজানের জাহাজ নির্মাণ শিল্পে কাজের সুযোগ পেয়েছেন।’
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুফতে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব এবং প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক উপস্থিত ছিলেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে