
দেশের সব জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা হিসেবে এবার মাদ্রাসাশিক্ষার্থীদের টিকাদান শুরু করল সরকার। আজ রোববার প্রথম দিনে ১২ থেকে ১৭ বছর বয়সী ৫০০ শিশু শিক্ষার্থীকে দেওয়া হবে টিকা। এ ছাড়া ১৭-এর বেশি আরও ১০০ শিক্ষার্থী টিকা পাবেন। এ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ফাইজারের টিকা।
রোববার সকালে রাজধানীর মিরপুরে জামিয়া সিদ্দীকিয়া নুরানি (দাওরায়ে হাদিস) নুরানি মহিলা মাদ্রাসায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা।
এ সময় শেষ ধাপে সারা দেশে বাদ পড়া সবাইকে খুঁজে বের করে টিকাদান কার্যক্রম চলছে বলে জানান তিনি।
আর মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে টিকা নিয়ে কোনো অনীহা নেই বলে জানান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সদস্য মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।
এ সময় টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে আজ মাদ্রাসায় টিকা কার্যক্রম শুরু হলো। এটা শুধু ঢাকা নয়, সারা দেশের সব কওমি মাদ্রাসায় টিকা দেওয়া হবে। ধীরে ধীরে এটার প্রসার বাড়ানো হবে। এ জন্য সারা দেশের কওমি মাদ্রাসার প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তাঁরা আমাদের এ কাজে সহযোগিতা করবেন।’
এদিকে একই দিনে আজ রোববার সন্ধ্যা ৭টায় কমলাপুর রেলস্টেশন থেকে ভাসমান মানুষদের টিকাদান শুরু হওয়ার কথা রয়েছে। এদিন অন্তত ১ হাজার মানুষকে টিকা দিতে চায় সরকার।
এর আগে গত ৩০ জানুয়ারি রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, মাদ্রাসা শিক্ষার্থীসহ সব শিশু, এমনকি ভাসমানদেরও টিকা দেওয়া হবে। শিশুদের ক্ষেত্রে ফাইজার আর ভাসমানদের গত ২০ জানুয়ারি কোভ্যাক্স সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ৩ লাখ ৩৬ হাজার জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৭ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪২ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে