
রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশকর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতিআরা নাসরিনসহ ৯ জনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। তিনি বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি থেকে পলাশী পর্যন্ত নির্মাণকাজ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ প্রকল্প অন্য কোনো উপযুক্ত জায়গায় কেন সরানো হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলে জনসাধারণের চলাচলে হস্তক্ষেপ না করতে নির্দেশ দিয়েছেন আদালত।
ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, এ প্রকল্পের জন্য হাতিরঝিল ভরাট করে পিলার বসিয়ে জলাধারের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য নষ্ট করা হয়েছে। এ ছাড়া পান্থকুঞ্জ পার্কের গাছ কাটায় পরিবেশগতভাবে সংকটাপন্ন ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রকল্পটি।

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হলেন বরগুনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পৃথক প্রজ্ঞাপনে বিএনপি দলীয় ৬ জন হুইপের নামও ঘোষণা করা হয়।
৩ মিনিট আগে
পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
২১ মিনিট আগে
এসএএম মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩০ মিনিট আগে
আবেদনকারীদের মধ্যে চারজনই বিএনপির মনোনীত প্রার্থী। তাঁরা হলেন কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
৪৩ মিনিট আগে