জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে পদায়নের ভুয়া প্রজ্ঞাপন জারি করে প্রতারণার চেষ্টা হচ্ছে জানিয়ে এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলেছে, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারক চক্র প্রতারণা করার চেষ্টা করছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদায়ন ও বদলি-সংক্রান্ত সব আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) মাধ্যমে প্রকাশ করা হয়। যেকোনো নিয়োগ, পদায়ন বা বদলির প্রজ্ঞাপনের বিষয়ে যাচাইয়ের প্রয়োজন হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি সব সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩৭ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে