
নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি দ্রুতই গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
আজ শনিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহফুজ আলম বলেন, ‘স্যার পরিষ্কার করে বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য দ্রুতই সার্চ কমিটি করা হবে। বিধি অনুয়ায়ী এতে ছয়জন সদস্য থাকার কথা। এ ছাড়া আরও যে বিধিমালা অনুযায়ী যা যা করার দরকার তা করা হবে। এটার ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের পরবর্তী কার্যক্রম হিসেবে কবে, কীভাবে নির্বাচন হবে, ভোটার তালিকা হালনাগাদ হতে শুরু করে আরও অন্যান্য যা প্রয়োজন তা নিয়ে আলোচনা হবে। সমান্তরালে সংস্কার কমিশনগুলো কাজ করে যাবে।’
মাহফুজ আলম আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আওয়ামী লীগ ও তাদের শরিকদের নিষিদ্ধের দাবি এসেছে। তাদের রাজনীতি কীভাবে সীমাবদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা এসেছে। গত যে তিনটি নির্বাচন হয়েছে তা অবৈধ, এ তিনটা নির্বাচন কীভাবে অবৈধ ঘোষণা করা যায়, তা নিয়ে অভিমত ব্যক্ত করেছেন। গণপরিষদ নির্বাচনের বিষয়ে একটি দল বলেছে।’
নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সার্চ কমিটি ঠিক করবে নির্বাচন কমিশনার কারা হবেন। পরবর্তী সময় আরও অনেকগুলো কার্যক্রম হবে। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ, গত তিনটা নির্বাচনে তরুণেরা ভোট দিতে পারেন নাই। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তসহ অনেকগুলো প্রসিডিউর আছে, সেগুলো নির্বাচন কমিশন এসে ঠিক করবে। এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা অগ্রসর হয়েছে। এর পরবর্তী আপনারা দেখবেন কীভাবে এটা রোডম্যাপ অনুযায়ী চলবে, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের ভিত্তিতে হবে।’
তিনি আরও বলেন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর চাপ কিংবা লিয়াজোঁ হবে না বা আঁতাত হবে না। অন্তর্বর্তী সরকারের নির্দলীয় অবস্থান বজায় থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আজ সোমবার (২ মার্চ) পর্যন্ত ধাপে ধাপে মধ্যপ্রাচ্যের গন্তব্যের দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী কর্মী ও আন্তর্জাতিক যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন...
২ ঘণ্টা আগে
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে...
৪ ঘণ্টা আগে
বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে...
৪ ঘণ্টা আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের
৪ ঘণ্টা আগে