
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার মেট্রিক টন গম বহনকারী এমভি এমপি আলট্রাম্যাক্স-২ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে নগদ ক্রয় চুক্তির (জিটুজি-৩) অধীনে এসব গম আমদানি করা হয়েছে বলে আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি এমপি আলট্রাম্যাক্স-২ আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে বলে জানিয়েছে জাহাজ চলাচলকারী পর্যবেক্ষণকারী অনলাইন সাইট ভেসেল ফাইন্ডার ডটকম।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ক্রয় চুক্তির অধীনে এর আগের দুটি চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম আমদানি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমভি এমপি আলট্রাম্যাক্স-২ জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। জাহাজে থাকা ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রামে খালাস করা হবে। অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন গম খালাস করা হবে মোংলা বন্দরে।
যুক্তরাষ্ট্র থেকে জিটুজি-১ এর অধীনে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জিটুজি-২ এর অধীনে ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টনসহ মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম আমদানি করেছিল বাংলাদেশ।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্য দেশে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন গম। বাড়তি চাহিদা পূরণে সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম আমদানি করা হয়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে