সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো ও কার্যধারা সংক্রান্ত নথিপত্র স্থানান্তরের পদক্ষেপ না নিতে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মোহাম্মদ মিজানুল হক ও আমিনুল ইসলাম শাকিলের পক্ষে আজ মঙ্গলবার মোহাম্মদ শিশির মনির এই নোটিশ পাঠান।
আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাকে পাঠানো নোটিশে বলা হয়— এর ব্যত্যয় হলে তাঁদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হবে।
নোটিশের বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দুই সচিব নোটিশের কী জবাব দেন এর ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় অনিবার্য। হাইকোর্ট রায় দিয়ে বলেছিলেন তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় করতে। সেই রায়ের আলোকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়।
তিনি আরও বলেন, তবে হাইকোর্টের রায় বহাল থাকা সত্ত্বেও বিচার বিভাগীয় সচিবালয় এখান থেকে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি আদালত অবমাননা।

ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১৫ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১১ ঘণ্টা আগে