
হবিগঞ্জের কারাগারে কনডেম সেলে মায়ের সঙ্গে থাকা শিশুর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কারা মহাপরিদর্শক ও হবিগঞ্জ কারা কর্তৃপক্ষকে আগামী ১৮ জানুয়ারি মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এ ছাড়া কারাগারের কনডেম সেলে মায়ের সঙ্গে থাকা শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়ন নিশ্চিতে নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, আইনসচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও কারা মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ‘ফাঁসির সেলে কেমন আছে ১০ মাসের মাহিদা’ শিরোনামে গত ৩০ নভেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। আজ আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মামলায় পাঁচ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে গত ২৬ অক্টোবর মৃত্যুদণ্ড দেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার দিন মা হুছনা আক্তারের সঙ্গে আদালতে এসেছিল ১০ মাসের শিশু মাহিদা। রায়ের পর মায়ের সঙ্গে ওই শিশুর জায়গা হয় কনডেম সেলে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হলেন বরগুনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পৃথক প্রজ্ঞাপনে বিএনপি দলীয় ৬ জন হুইপের নামও ঘোষণা করা হয়।
৩ মিনিট আগে
পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
২১ মিনিট আগে
এসএএম মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২৯ মিনিট আগে
আবেদনকারীদের মধ্যে চারজনই বিএনপির মনোনীত প্রার্থী। তাঁরা হলেন কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
৪৩ মিনিট আগে