করোনার টিকার যৌথ উৎপাদন নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যকার করা চুক্তির অগ্রগতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় চীনের উপ রাষ্ট্রদূত হুয়ালং ইয়াং। তিনি বলেছেন, চীন প্রস্তুত, বিষয়টি বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
আজ সোমবার বিকেলে চীন প্রতিষ্ঠার ৭২ বছর এবং বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৬ বছর উপলক্ষে আন্তর্জাতিক ওয়েবিনারের আলোচনার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চীন অ্যালামনাই (অ্যাবকা)। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকার চীনের উপ রাষ্ট্রদূত হুয়ালং ইয়াং।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন এ কামাল। আলোচনায় সভাপতিত্ব করেন অ্যাবকা সভাপতি সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ।
বাংলাদেশে যৌথভাবে কোভিড টিকার উৎপাদন নিয়ে জানতে চাইলে ঢাকায় চীনের উপ রাষ্ট্রদূত হুয়ালং ইয়াং বলেন, চীন ও সিনোফার্ম আগ্রহী। চীন ও সিনোফার্ম মাসখানেকের ওপর এ বিষয়ে প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা যৌথ উৎপাদনের জন্য প্রতি ঘণ্টা প্রতি মিনিটের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন বিষয়টি বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এ সময়ে ওয়েবিনারের সভাপতি সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ বলেন, আমার ধারণা আমরা এরই মধ্যে (টিকা উৎপাদনের) প্রক্রিয়া শুরু করেছি।
তখন ঢাকার চীনের উপ রাষ্ট্রদূত ইয়াং হুয়া লুং বলেন, প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সন্তোষজনক অগ্রগতি হয়নি। আশা করি, বাংলাদেশ সরকার এ বিষয়ে আরও জোর দেবে। একটা কথা বলতেই হয়, চীন বন্ধু বাংলাদেশকে টিকা ও যৌথ উৎপাদন সাশ্রয়ী মূলে দিয়েছে।
উল্লেখ্য, কোভিড মহামারি নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সিনোফার্মের টিকা যৌথ উৎপাদনের লক্ষ্যে গত ১৬ আগস্ট ঢাকায় একটি ত্রি-পক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের সরকার।
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ অব কোম্পানিজ ও চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল করপোরেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে সরকার। চুক্তি অনুযায়ী চীন থেকে টিকা উৎপাদনের কাঁচামাল ও উপকরণ বা বাল্ক নিয়ে আসা হবে, যেটি ‘সেমি-ফিনিশড’ অবস্থায় থাকবে। এরপর দেশেই বোতলজাতকরণ, লেবেলিং ও ফিনিশিং করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।
উৎপাদনের পর সরকার চুক্তি অনুযায়ী নির্ধারিত দামে ইনসেপ্টার কাছ থেকে টিকা কিনে নেবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩৭ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে