
তৃতীয় দফায় বিশেষ ক্যাম্পেইনের মধ্য দিয়ে চলতি মাসেই শেষ হচ্ছে করোনার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম। এরই মধ্যে ১০ কোটির বেশি মানুষ প্রথম ডোজের টিকার আওতায় এসেছে। তবে পিছিয়ে দ্বিতীয় ও বুস্টার ডোজ। সেই কার্যক্রম ত্বরান্বিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।
স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনা ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি। সেখানে সর্বোচ্চসংখ্যক টিকা দেওয়ার লক্ষ্য রেখেছি। এই ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করি, আপনারা সবাই এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। পরবর্তী সময়ে আমরা বুস্টার ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে ব্যস্ত থাকব। কাজেই আর বিলম্ব না করে আপনারা সবাই টিকা নিয়ে নিন।’
খুরশীদ আলম বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে যাঁরা মারা গেছেন, তাঁদের বেশির ভাগই টিকা নেননি। যাঁরা নিয়েছেন, তাঁদের মধ্যে মৃত্যুহার এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। এই অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি, সবাই করোনার টিকা নিন, নিজেকে ও দেশকে সুরক্ষিত রাখুন।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের ৭ ফেব্রুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন ১০ কোটি ৯ লাখ ১১ হাজার ২১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৭২১ জন। এ ছাড়া বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২৬ লাখ ৯৮ হাজার ৫২০ জনকে।

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য-প্রমাণ সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ....
১১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’-এর ঘটনায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৭ মিনিট আগে
১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৪ ঘণ্টা আগে