
রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফর শেষে আজ শনিবার (১২ এপ্রিল) দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি দুই দেশের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা খাতে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।
সফরের শুরুতে, ৭ এপ্রিল তিনি রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফোমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, প্রশিক্ষণ সহায়তা, রাশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা এবং যৌথ সামরিক প্রশিক্ষণ বিষয়ে আলোকপাত করা হয়।

৮ এপ্রিল তিনি রাশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভের সঙ্গে বৈঠক করেন। এতে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত নিরাপত্তা ও বিদ্যুৎ সঞ্চালন নিশ্চিতকরণ নিয়ে বৈঠক করেন। এ ছাড়া রোসটেক ও রোসোবোরন এক্সপোর্টের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত ও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।

পরবর্তী পর্যায়ে, ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিরক্ষা শিল্প গঠনে সম্ভাবনা, সামরিক মহড়ার আয়োজন এবং প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির দিকগুলোতে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
রাশিয়া সফর শুরু হয়েছিল ৬ এপ্রিল এবং পরে ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়া যান।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে