
যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। স্টারলিংকের একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তিগুলোর আওতায় ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা, অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া, গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে স্টারলিংক কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সম্পত্তি এবং কিছু হাইটেক পার্কের জমি।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, স্টারলিংক বাংলাদেশের শহর ও প্রান্তিক অঞ্চলে নিরবচ্ছিন্ন হাইস্পিড ইন্টারনেট সেবা দেবে। এতে লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের সময় ইন্টারনেট সেবাজনিত সমস্যা কমবে। দেশব্যাপী ডিজিটাল অর্থনীতির উন্নয়ন ঘটবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ইলন মাস্ককে বাংলাদেশের তরুণ জনগণের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেওয়ার কথা বলেন, যারা এই প্রযুক্তির মূল সুবিধাভোগী হবে।
আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক সেবা চালুর সব কাজ সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা তাঁর হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে নির্দেশনা দিয়েছেন।
স্টারলিংক সেবা বাংলাদেশে চালু করার প্রক্রিয়ায় গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে একটি দীর্ঘ টেলিফোন আলাপ হয়, যেখানে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে