
চলতি বছর তৃতীয় প্রান্তিকে অর্থাৎ গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশে ১২৫টি শিশু হত্যার শিকার হয়েছে। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ১০৭টি শিশু। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ত্রৈমাসিক শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও নিজস্ব তথ্য অনুসন্ধানের মাধ্যমে সংস্থাটি এই প্রতিবেদন তৈরি করেছে। আজ সোমবার এক বিবৃতির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
আসকের প্রতিবেদনের তথ্যমতে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত হত্যার শিকার ১২৫ শিশুর মধ্যে ৫৩ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। এরপর রয়েছে শূন্য থেকে ৬ বছরের মধ্যে ৩২টি এবং ৭ থেকে ১২ বছরের মধ্যে রয়েছে ২৬টি শিশু। এ ছাড়া ১৪ শিশুর বয়সের উল্লেখ নেই। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মোট ২২৮ শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ১০৯ জনের বয়সের উল্লেখ নেই। এ ছাড়া ৫৮ জনের বয়স ১৩ থেকে ১৮-র মধ্যে, ৪৩ জনের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। ১৮ জন রয়েছে ৬ বছরের ভেতর।
প্রতিবেদনে আসক জানায়, গত তিন মাসে ১০৭টি শিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে ৯১টি মেয়েশিশু এবং ১৬টি ছেলেশিশু। একই সময়ে ২৫টি শিশু যৌন হয়রানির শিকার হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে